
ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে সরকার ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) ক্রয়ের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সংগৃহীত ২০০টি বাসের মধ্যে ১০০টি বাস বিশেষভাবে নারী যাত্রীদের জন্য বিভিন্ন রুটে চালানোর পরিকল্পনা রয়েছে। নারী যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এবং মহিলা বাস সেবাকে আরও সম্প্রসারিত করতেই সরকারের এই উদ্যোগ।
তিনি আরও জানান, সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে এসব ইভি বাস বহরে যুক্ত করা হবে।