
গভীর সমুদ্রে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া ১২ জন জেলেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। সুন্দরবনের দুবলার চর সংলগ্ন এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
নেটওয়ার্কের আওতায় আসার পর জেলেদের কাছ থেকে খবর পেয়ে ট্রলার মালিক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।
রপর কোস্টগার্ড স্টেশন দুবলার উদ্ধারকারী দল দ্রুত সাগরে অভিযান চালিয়ে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্য সহায়তার পর উদ্ধারকৃত জেলেদের ট্রলারসহ তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।