মোকামতলা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭শে আগস্ট) বিকেলে স্থানীয় ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন এর সঞ্চালনায় সভায় কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সংগঠনের সার্বিক কার্যক্রম জোরদার করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি: হারুনুর রশিদ,সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক এম আজাদ খান,
প্রচার সম্পাদক সোহেল রানা,ক্রীড়া সম্পাদক রেদোয়ান আহম্মেদ রাব্বী,কোষাধ্যক্ষ আসাদুল্লাহ ।
এছাড়া সাধারণ সদস্যবৃন্দের মধ্যে রেজওয়ান অর্ক, আবু হাসান, ইউসুফ আলী, লিমন মিয়া, সাকিব ও নুসরাত জাহান সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এরপর সভার সমাপ্তি ঘোষণা করা হয়।