এজাহার সূত্রে জানা যায়, গত ইং-০৫/০৯/২০২৬ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকায় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন নজরপুরে মাদক বিক্রয়ে বাধা দেওয়ায় ভিকটিম আবু বকর ও তার ছেলেকে গ্রেফতারকৃত আসামি সহ অন্যান্য আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ভিকটিম আবু বক্স ও তার ছেলেকে উদ্ধার পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সোনাইমুড়ি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। উক্ত বিষয়ে জখমী আবু বকরে ছেলে মোঃ ইউসুফ (২৬) বাদী হয়ে নোয়াখালীর সোনাইমুড়ি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর হত্যার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
মুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।