পুলিশ সুপার, নেত্রকোনা মহোদয়ের দিক নির্দেশনায় এস.আই এসআই (নিঃ)/ শেখ তৌফিকুল আমিন এর নের্তৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নেত্রকোনা একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়া ও অনলাইন বেটিং পরিচালনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামী ১। মাজহারুল ইসলাম @সজীব (২৯), পিতা- মৃতঃ এরশাদুর রহমান ২। মিমরুন নাহার তন্বী (২৪), পিতা- আব্দুল গনি উভয় সাং- ইসলামপুর, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোণা । উক্ত আসামীদের নিকট হতে উদ্ধারকৃত মোবাইল ফোনে আসামীদের দেওয়া আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনার আলামত দেখা যায়। ধৃত আসামীদ্বয় পরস্পর আপন মামা ভাগ্নি হয় । ধৃত ১ নং আসামী মাজহারুল ইসলাম সজীব (২৯) কে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ২০২২ সালে অনলাইন জুয়া খেলার বেটিং সাইট 1xBet সাইটে সাব-এজেন্ট হিসাবে জুয়া খেলা পরিচালনা শুরু করে পরবর্তীতে ২০২৪ সাল হইতে উক্ত বেটিং সাইটে রাশিয়ান ম্যানেজারের সাথে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে যোগাযোগ করিয়া মাস্টার এজেন্ট হিসাবে যুক্ত হইয়া তাঁহার অধীনস্থ সাব-এজেন্টদের সমন্বয়ে জুয়া খেলা পরিচালনা করে আসছে। উক্ত বেটিং সাইট ছাড়াও ধৃত ১নং আসামী মাজহারুল ইসলাম @সজীব (২৯) MEGA CASINO WORLD, Coldbet ব্যবহার করে অনলাইন জুয়া খেলেন। তাছাড়াও উক্ত আসামী জুয়া খেলা পরিচালনার জন্য management.io, mobcash সহ অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করেন এবং বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে লেনদেন করেন ।
এ অভিযান পরিচালনা করে উল্লিখিত ২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অ্যাকাউন্ট খুলে তা অনলাইন জুয়া কার্যক্রমে ব্যবহার করতে সহযোগিতা এবং এর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করে।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনলাইন বেটিং ও অবৈধ অর্থপাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।