চাঁদপুরের শাহরাস্তির সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি চিকিৎসক ডা. জিহাদুল ইসলাম নোমান।
তিনি প্রতি মঙ্গলবার শাহরাস্তির বেরনাইয়া উত্তর বাজারে অবস্থিত ‘বেরনাইয়া শাহ্ শরীফ হাসপাতালে’ চেম্বারে উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে জ্বর, ডেঙ্গু, ডায়াবেটিস, শিশুদের বিভিন্ন ব্যাধি, নাক-কান-গলা, চর্মরোগসহ সাধারণ ও জটিল স্বাস্থ্য সমস্যার আধুনিক চিকিৎসা ও প্র প্রয়োজনীয় আপডেট তথ্য দেওয়া হচ্ছে।
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে ডা. জিহাদুল ইসলাম নোমান বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি হাফেজ, এতিম এবং এলাকার গরিব-অসহায় রোগীদের জন্য চিকিৎসাসেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন।
উল্লেখ্য, ডা. জিহাদুল ইসলাম নোমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছিখটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজ এলাকার পাশাপাশি প্রতিবেশী শাহরাস্তি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতেই তিনি এই নিয়মিত চেম্বার পরিচালনা করছেন। স্থানীয় সচেতন মহল ও সুবিধাবঞ্চিত রোগীরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।