সারাদেশে হাম ও এর উপসর্গের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৭৩ জন।
রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে একজন করে এবং সিলেটে তিনজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮ জন।