কুমিল্লা জেলার বরুড়া পৌরসভাধীন অর্জুনতলা গ্রামের প্রবীণ রাজনীতিবিদ এবং বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বরুড়া ডক্টর’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর প্রয়াণে বরুড়া উপজেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।