জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণ সংসদের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম আবেদীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ভূঁইয়া তাসকিন।
সোমবার (২০ অক্টোবর) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিିটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নাঈম আবেদীন (সভাপতি): তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্গানাইজিং উইং, ১৮ সদস্যের সর্বোচ্চ নীতিনির্ধারণী কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জ্যেষ্ঠ সংগঠক এবং সর্বশেষ জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ইমরান তাসকিন ভূঁইয়া (সাধারণ সম্পাদক): তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।