স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাসের ফলে দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আরও এক দফা কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ শুক্রবার (গতকাল) কার্যকর হওয়া এই নতুন দাম আজও (শনিবার) একই থাকছে।
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভরিতে ২,১৫৮ টাকা কমানো হয়েছে)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমানো হয়েছে সব ধরনের রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমানোর পর নতুন দর নির্ধারিত হয়েছে—
২২ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকা।