মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক যুগের উপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দ্বীন শিক্ষা ক্ষেত্র থেকে পিছিয়ে পড়ছি, যা কোনোভাবেই একটি জাতির জন্য কল্যাণকর নয়। কাঙ্ক্ষিত ও আধুনিক বাংলাদেশ গড়তে আগামীদিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এহসানুল হক মিলন আরও বলেন, বর্তমান সমাজে টিকে থাকতে হলে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই। আর সেই লক্ষ্যেই মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে।