জাপান সফরের অংশ দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত বিশ্বমানের ‘নিটসু লজিস্টিকস হাব’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি এই লজিস্টিকস হাবটি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে আধুনিক লজিস্টিকস ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার বিভিন্ন দিক প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ বিনিময় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় হয়।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন—
অর্থ ও পরিকল্পনামন্ত্রী: আমির খসরু মাহমুদ চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী: এম রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা: রাশেদ আল মাহমুদ তিতুমীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১: হুমায়ুন কবির
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী: অনিন্দ্য ইসলাম অমিত
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা: রেহান আসিফ আসাদ
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান: আশিক চৌধুরী
প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী: ড. মো. শাকিরুল ইসলাম খান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর: মো. মোস্তাকুর রহমান
এছাড়া পররাষ্ট্র সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।