Category: হাইকোর্ট

  • মাত্র ১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা

    মাত্র ১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা

     

    বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে বড় সাফল্য পেল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।

     

    সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    তিনি জানান, গত ১৩ আগস্ট একদিনেই হাইকোর্টের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চ ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করে।

    এর ফলে বিশেষ কার্যক্রম শুর পর এখন পর্যন্ত ৫ হাজার ৭৩০টি ক্রিমিনাল মিস এবং বাকি রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলার নিষ্পত্তি হয়েছে।

     

    কেন এই উদ্যোগ?
    প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে এই বিশেষ কার্যক্রম শুরু হয়। লক্ষ্য তিনটি
    প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্রিমিনাল মিস ও রিট …

  • সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

    সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

    সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না— হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

    রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর অর্থ হলো— ফৌজদারি অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ত ব্যক্তির যদি এজাহারে নাম নাও থাকে, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর অবশ্যই আবেদন করতে পারবেন।

    এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

    একইসঙ্গে আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।