রাজধানীর যানজট নিরসন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীসেবার মান বাড়াতে চারিত্রিক ও কাঠামোগত সংস্কারের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগের আওতায় ২০ বছরের পুরোনো বাস অপসারণ, গুরুত্বপূর্ণ এলাকার বাস টার্মিনাল স্থানান্তর, ৩১টি পুরোনো সড়ক রুট সংস্কার এবং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
সংশ্লিষ্টদের মতে, বিচ্ছিন্নভাবে নয় বরং একটি সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকার সড়কে যানবাহনের দীর্ঘ জট ও বিশৃঙ্খলা কমানো সম্ভব হবে।
পুরাতন বাস অপসারণ: সড়কে ফিটনেসবিহীন ও ২০ বছরের বেশি পুরোনো বাসগুলোর কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাই এসব বাস পর্যায়ক্রমে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এর ফলে যেন গণপরিবহন সংকট বা যাত্রীদের দুর্ভোগ না বাড়ে, সে জন্য পর্যাপ্ত বিকল্প বাসের ব্যবস্থা ও সঠিক সংখ্যা যাচাই করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বাস টার্মিনাল স্থানান্তর: সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও গুলিস্তানসহ ব্যস্ত এলাকার ওপর থেকে অতিরিক্ত বাসের চাপ কমাতে টার্মিনালগুলো স্থানান্তর বা আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নতুন টার্মিনালগুলোর সঙ্গে মেট্রোরেল ও অন্যান্য গণপরিবহনের সংযোগ নিশ্চিত করার কথাও ভাবা হচ্ছে।
৩১টি সড়ক রুট সংস্কার: ঢাকার ৩১টি পুরোনো সড়ক রুটে বাসের প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং যানজট কমাতে রুট পুনর্বিন্যাস করা হবে। মেট্রোসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের অবস্থান এবং যাত্রীদের যাতায়াতের চাহিদাকে প্রাধান্য দিয়ে এই রুটগুলো ঢেলে সাজানো হবে।
অটোরিকশার জন্য নীতিমালা: ব্যাটারিচাল

Leave a Reply