সাদ্দামকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান ছাত্রদল নেতা হামীমের

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে বিদেশে অবস্থান করে বক্তব্য না দিয়ে দেশে ফিরে আইনি লড়াই চালানোর চ্যালেঞ্জ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম।

রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদল নেতা হামীম তার পোস্টে উল্লেখ করেন, বিদেশে আত্মগোপনে থেকে পোলো টি-শার্ট পরে হুমকি দেওয়া অর্থহীন। বুকের ভেতর সততা ও সাহস থাকলে সাদ্দামকে দেশে ফিরে এসে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে আহ্বান জানান তিনি।

পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশনা বিষয়ক সাম্প্রতিক আলোচনা নিয়েও তীব্র সমালোচনা করেন হামীম। তিনি দাবি করেন, নিজেরা আত্মগোপনে থেকে সাধারণ কর্মীদের মাঠে নামিয়ে ঝুঁকিতে ফেলা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *