বিসিএস (গণপূর্ত) ক্যাডারের আটজন কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) পদে পদোন্নতি প্রদান করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ৩য় গ্রেডে (১,১৩,০০০ – ১,৪৮,৮০০ টাকা) বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
গত ৫ নভেম্বর মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে উপসচিব মো. আবু নাছেরের স্বাক্ষরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) ৫২তম সভার সুপারিশের ভিত্তিতে সরকার তাদের এই পদে উন্নীত করার সিদ্ধান্ত নেয়।
মো. আব্দুল গোফফার
কে. এম মোস্তফা হাসান
মোহাম্মদ পারভেজ খাদেম
মো. সোহেল রহমান
মো. রফিকুল ইসলাম
মো. জামিলুর রহমান
মো. ফিরোজ হাসান
আমিনুর রহমান
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই পদোন্নতির নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Leave a Reply