নিজস্ব ক্যাডারের ৭ম কর্মকর্তা হিসেবে দুদকে মহাপরিচালক পদোন্নতি পেলেন মোরশেদ আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন সংস্থাটির পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম। এর মাধ্যমে দুদকের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে আসীন হওয়া সপ্তম কর্মকর্তা হলেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মোহাম্মদ মোরশেদ আলম ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুর্নীতি দমন কমিশনে (তৎকালীন ব্যুরো) যোগ দেন। একই ব্যাচের কর্মকর্তা হিসেবে এর আগে পরিচালক থেকে মহাপরিচালক পদে উন্নীত হন আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ এবং শিরীন আক্তার। এবার সেই ধারাবাহিকতায় ষষ্ঠ ব্যাচের সপ্তম কর্মকর্তা হিসেবে ডিজি পদে পদোন্নতি পেলেন মোরশেদ আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *