গাইবান্ধা সদর থানায় বার্ষিক পরিদর্শনে জেলা পুলিশ সুপার

গাইবান্ধা জেলার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) অন্যান্য অফিসার ও ফোর্সগণ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *