গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নামে ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। এসব কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে সুপরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা হবে।

Leave a Reply