জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৭ নম্বর দিঘীরপাড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাজিতপুর উপজেলা যুবদলের অন্যতম তরুণ, মেধাবী ও শিক্ষিত নেতা নাসির উদ্দিন সোহাগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের ১, ৩, ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় নাসির উদ্দিন সোহাগ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে দিঘীরপাড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান তিনি। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, সেবাবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন বলেও তিনি জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফা মিয়া, জিয়া পরিষদের সভাপতি মোঃ হুমায়ুন মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফজলে নূর (রাব্বী), দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ সিজান মাহমুদ, বাজিতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ খুরশিদ মিয়া এবং দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমেদ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে সাধারণ ভোটাররা নাসির উদ্দিন সোহাগকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

Leave a Reply