নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে

রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন জাকির হোসেনের বাড়ির তৃতীয় তলায় বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মেয়ে (৩০) ওই বাসায় তার মা, বড় ভাই ও ভাবির সঙ্গে বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ভুক্তভোগীর মা গ্রামের বাড়িতে এবং বড় ভাই ও ভাবি পেশাগত কাজে বাইরে ছিলেন। এ সময় বাসা ফাঁকা থাকার সুযোগে তার ছোট ভাই মো. রানা (২৫) ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি এমদাদুল হক জানান ঘটনার পর ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত রানা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর এলাকার মৃত কবির হোসেন ও রানী বেগমের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *