বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন মহামান্য রাষ্ট্রপতি। সাংবিধানিকভাবে তাঁকে দেশের অন্য সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। দেশের রাষ্ট্রীয় সকল আনুষ্ঠানিক কার্যক্রম তাঁর নামেই পরিচালিত হয়। সংবিধানের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বাধীন ও নিজস্ব সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। তবে এই দুটি পদ ছাড়া অন্যান্য ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে হয়। এ ছাড়া সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো আদালত বা কর্তৃপক্ষের দেওয়া দণ্ড মওকুফ, স্থগিত কিংবা হ্রাস করার বিশেষ একচ্ছত্র ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব ও পদমর্যাদার ধারাবাহিকতায় তাঁর জন্য রাষ্ট্র নির্দিষ্ট কিছু ভাতা ও বিশেষ সুযোগ-সুবিধাও নিশ্চিত করেছে।
বেতন, ভাতা ও আবাসন সুবিধা
সম্মানী ও ভাতা: রাষ্ট্রপতির জন্য নির্ধারিত মাসিক সম্মানী ১ লাখ ২০ হাজার টাকা, যা সম্পূর্ণ আয়করমুক্ত। এছাড়া তাঁর আতিথেয়তা ও চিত্তবিনোদনের জন্য বরাদ্দকৃত অর্থ নিরীক্ষামুক্ত রাখা হয়েছে।
-
রাষ্ট্রপতির দাপ্তরিক ও ব্যক্তিগত অবস্থানের জন্য রয়েছে ঐতিহ্যবাহী বিশাল বাসভবন ‘বঙ্গভবন’। এটির রক্ষণাবেক্ষণ ও সাজসজ্জার সমস্ত ব্যয় বহন করা হয় সরকারি কোষাগার থেকে।
-
রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সকল সদস্য দেশে যেকোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। প্রয়োজনে বিদেশে চিকিৎসার সম্পূর্ণ খরচও সরকার বহনে দায়বদ্ধ। পরিবহন সুবিধার্থে রাষ্ট্রীয় যাতায়াত গাড়ি, সরকারি সফরভাতা এবং বাৎসরিক ২৭ লাখ টাকা বিমান পরিবহন ব্যয় বরাদ্দ রয়েছে।
-
বিশেষ সহায়তা ও সামাজিক কার্যক্রমে ব্যয়ের জন্য রাষ্ট্রপতির অধীনে প্রতি বছর ২ কোটি টাকার একটি নিজস্ব বিশেষ তহবিল দেওয়া হয়।
-
রাষ্ট্রপতির পদ ছাড়ার পরও সাবেক রাষ্ট্রপতিরা নির্ধারিত মেয়াদে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তাঁদের পেনশন, নিজস্ব অফিস ব্যয়, সহকারী সুবিধা, সরকারি চিকিৎসাসেবা এবং নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা বলবৎ থাকে।

Leave a Reply