চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিনব এক উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করা, বাল্যবিয়ে রোধ এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে বিশেষ শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৭টায় উপজেলার মুন্সিগঞ্জ একাডেমি প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর উপজেলার ৬৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে মোমিন মালিতা ও তাঁর প্রতিনিধিরা এই বার্তা পৌঁছে দেন।
বিতরণ করা শুভেচ্ছাপত্রে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়, তাঁরা যেন সন্তানদের প্রতিনিয়ত মাদকের অপকারিতা সম্পর্কে জানান, সামাজিক অবক্ষয় ও বাল্যবিয়ে প্রতিরোধে সক্রিয় থাকেন এবং সন্তানদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে সচেতন ভূমিকা পালন করেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—
-
মোমিন মালিতা, সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল
-
মো. আনারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুন্সিগঞ্জ একাডেমি
-
জাহিদ হাসান শুভ, আহ্বায়ক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল
-
আল ইমরান রাসেল, সদস্যসচিব, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল
-
আতিক হাসনাত রিংকু, আহ্বায়ক, আলমডাঙ্গা পৌর ছাত্রদল
-
মাহমুদুল হক তন্ময়, সদস্যসচিব, আলমডাঙ্গা পৌর ছাত্রদল
-
রাজিবুল হক, সাংগঠনিক সম্পাদক, নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ ছাত্রদল
-
কাঝল রহমান, যুগ্ম সম্পাদক, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল
-
মাছিদুল ইসলাম, সহকারী শিক্ষক, মুন্সিগঞ্জ একাডেমি
অনুষ্ঠানে ছাত্রনেতারা উল্লেখ করেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের দায়িত্বই সবচেয়ে বেশি। মোমিন মালিতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজকে সঙ্গে নিয়ে সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে তাঁদের এ ধরনের সচেতনতামূলক সামাজিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply