Blog

  • দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

    দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

    দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীবাসীর। কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত পৌর এলাকার সীমানা নির্ধারণ ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলে পৌরসভা গঠনের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা করছেন স্থানীয়রা।

    ১৯০৮ সালে কাশিয়ানী থানা প্রতিষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ জনপদ একসময় ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ধরে কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। তবে বিভিন্ন সময়ে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি।

    কাশিয়ানীর পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা ২০০০ সালে পৌরসভায় উন্নীত হয়। এরপর থেকে কাশিয়ানীকেও পৌরসভা করার দাবি আরও জোরালো হয়। স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভা প্রতিষ্ঠিত হলে নাগরিক সেবার পরিধি বাড়ার পাশাপাশি সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।

    সম্প্রতি কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ নতুন গতি পেয়েছে। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম নির্বাচনী প্রচারণায় কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

    পৌরসভা গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, পরিকল্পিত নগরায়ণ, উন্নত নাগরিক সেবা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কাশিয়ানীকে পৌরসভায় রূপান্তর করা প্রয়োজন।

    বরাশুর গ্রামের বাসিন্দা মো. ইরামুজ্জামান মোল্লা বলেন, ব্রিটিশ আমল থেকেই কাশিয়ানীর আলাদা ঐতিহ্য রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এলাকাটি উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। পৌরসভা প্রতিষ্ঠিত হলে নাগরিকদের জীবনমান ও সুযোগ-সুবিধার উন্নয়ন ঘটবে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

    কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা বলেন, কাশিয়ানী একটি ঐতিহ্যবাহী ও পুরোনো উপজেলা। দীর্ঘদিন ধরে পৌরসভা প্রতিষ্ঠার আলোচনা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সংসদ সদস্য এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী। এ উদ্যোগের জন্য তিনি সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

    কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগকে উপজেলাবাসী স্বাগত জানাচ্ছেন। জাতীয় নির্বাচনের আগে এটি সংসদ সদস্যের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় তিনি সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জানান।

    এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া বলেন, কাশিয়ানীকে পৌরসভায় রূপান্তরের বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে এবং বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কাশিয়ানী ঐতিহ্যবাহী একটি জনপদ। পৌরসভা প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়ার সম্ভাবনা রয়েছে।

    গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করা সময়ের দাবি। এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিরও অংশ। পৌরসভা প্রতিষ্ঠিত হলে সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ পাওয়ার সুযোগ বাড়তে পারে।

    তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় বরাদ্দ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। সড়ক নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হবে।

    দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের উদ্যোগ সামনে আসায় কাশিয়ানীর মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাশিয়ানীকে পৌরসভায় উন্নীত করা হবে। এতে নাগরিক সেবার মান বাড়ার পাশাপাশি সড়ক যোগাযোগ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে।

  • দীর্ঘদিনের অপেক্ষার অবসান পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

    দীর্ঘদিনের অপেক্ষার অবসান পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

  • বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    সকাল ১১টায় শহরের কবরস্থান মোড় সংলগ্ন সদর আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকউজ্জামান পলাশ।

    আলোচনা সভায় বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভা শেষে কবরস্থান মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

    উক্ত কর্মসূচিতে জেলা যুবদলের পাশাপাশি বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বিল্লাল হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং পৌর যুবদলের সদস্য সচিব মারুফ হোসেন মিয়া।

  • মোংলা বন্দরে ভিড়ল ৮২৫০ মেট্রিক টন চিটাগুড়বাহী জাহাজ

    মোংলা বন্দরে ভিড়ল ৮২৫০ মেট্রিক টন চিটাগুড়বাহী জাহাজ

    বিদেশ থেকে সরাসরি মোংলা বন্দরে মোলাসেস বা চিটাগুড় আমদানির ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া থেকে ৮ হাজার ২৫০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি হাই-হং’ মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর নাগাদ জাহাজটি জেটিতে ভেড়ার পর বিকেল থেকেই লাইটার জাহাজে করে পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসকৃত এসব চিটাগুড় পরবর্তীতে ট্যাংকে সংরক্ষণ করে ট্রেনযোগে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। এটি বিদেশ থেকে মোংলা বন্দরে মোলাসেস আমদানির চতুর্থ চালান।

    জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাত সি ট্রেড লিমিটেডের নির্বাহী পরিচালক নাবিল ইসলাম জানান, গোখাদ্যের উপকরণ হিসেবে উত্তরাঞ্চলজুড়ে চিটাগুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের আখকলগুলোর উৎপাদনে এই চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। মোংলা বন্দর দিয়ে ২০২৪ সাল থেকে নিয়মিত এই পণ্য আমদানি করা হচ্ছে।

    তবে বন্দর পরিচালনায় কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তিনি। নাব্যতা সংকটের কারণে বড় জাহাজ সরাসরি বন্দরে আনা সম্ভব হচ্ছে না উল্লেখ করে নাবিল ইসলাম বলেন, দীর্ঘদিন অপেক্ষা করে ছোট আকারের জাহাজের ব্যবস্থা করে এই আমদানি কার্যক্রম চালাতে হচ্ছে। নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা বৃদ্ধি ও তা রক্ষা করা গেলে বড় জাহাজ ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি ব্যয় ও সময় দুটোই কমাতে সাহায্য করবে।

  • নিজের গাড়ি নিজের প্রকল্পেই ভাড়া দিয়ে লঘুদণ্ড পেলেন প্রকল্প পরিচালক আশিকুর রহমান

    নিজের গাড়ি নিজের প্রকল্পেই ভাড়া দিয়ে লঘুদণ্ড পেলেন প্রকল্প পরিচালক আশিকুর রহমান

    সরকারি প্রকল্পের অনিয়ম রোধে যেখানে কঠোর পদক্ষেপ কাম্য, সেখানে নিজের কেনা ব্যক্তিগত জিপ গাড়ি নিজের প্রকল্পেই ঠিকাদারের মাধ্যমে ভাড়ায় চালিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা। গোপালগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে এই অভিনব জালিয়াতির ঘটনা ঘটলেও শাস্তি হিসেবে জুটেছে কেবল ‘তিরস্কার’।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। অভিযুক্ত এস এম আশিকুর রহমান মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বরত আছেন।

    প্রকল্প দপ্তর সূত্রে জানা যায়, ২০২০ সালের জুলাইয়ে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ১১টি ডাবল কেবিন পিকআপ ও প্রকল্প পরিচালকের জন্য জিপ কেনার কথা ছিল। তবে করোনাভাইরাস ও পরবর্তী অর্থনৈতিক সংকটে সরকারি নিষেধাজ্ঞা থাকায় গাড়ি কেনা বন্ধ হয়ে যায়। এরপর উন্মুক্ত দরপপত্রের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গাড়ি সরবরাহের কাজ দেওয়া হয়।

    অভিযোগ রয়েছে, প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান তাঁর নিজের নামে নিবন্ধিত ব্যক্তিগত জিপটি (ঢাকা মেট্রো-ঘ-২২-১৪১৬) মাসিক ৫০ হাজার টাকা চুক্তিতে ওই সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেন। এরপর নিয়ম ভেঙে আবার সেই গাড়িই ঠিকাদারের কাছ থেকে নিজের প্রকল্প ব্যবহারের জন্য ভাড়ায় নেন তিনি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একে ‘সরবরাহকারীর সঙ্গে যোগসাজশ’ ও সরকারি ক্রয়সংক্রান্ত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধির ৪(২)(ক) অনুযায়ী আশিকুরকে ‘অসদাচরণ’-এর দায়ে অভিযুক্ত করা হয় এবং লঘুদণ্ড স্বরূপ কেবল ‘তিরস্কার’ করা হয়। বর্তমানে তিনি স্বপদেই বহাল রয়েছেন এবং পুরোনো একটি পাজেরো গাড়ি ব্যবহার করছেন।

    এ বিষয়ে অভিযুক্ত আশিকুর রহমান প্রথম আলোকে জানান, ঠিকাদার গাড়ি দিতে কিছুটা গড়িমসি করায় এই পরিস্থিতি তৈরি হয়েছিল, যা মাত্র ছয় মাসের জন্য করা হয়েছিল।

    তবে ঘটনাটিকে খুব বড় করে দেখতে নারাজ মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আনিছুর রহমান তালুকদার। তিনি বলেন, গাড়িটি যদি নিজের নামে না রেখে স্ত্রী বা অন্য কারও নামে নিবন্ধন করা হতো, তবে হয়তো এই জটিলতা তৈরি হতো না। পিডি হয়ে নিজের প্রকল্পেই গাড়ি ভাড়া দেওয়ায় তাঁকে এই তিরস্কার পেতে হয়েছে।

    ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের ১০টি জেলার ৪৯টি উপজেলায় ২০৭ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উন্মুক্ত জলাশয়ে মৎস্য অভয়ারণ্য তৈরি, দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান এবং দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের মতো জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও সময় ও ব্যয় দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, দেশীয় প্রজাতির মাছ ও শামুক রক্ষায় এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী হলেও এমন অনিয়ম ও লঘুদণ্ডের সংস্কৃতি প্রকল্পের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে।

  • মুকসুদপুরে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    মুকসুদপুরে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

    গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সাবেক সহকারী শিক্ষিকাকে (৩৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ অক্টোবর গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে ২০ অক্টোবর গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছে।

    মামলার বাদী ওই নারী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। তিনি প্রায় ৫ মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন। কি কারণে চাকরি ছেড়েছেন তা জানা যায়নি। ওই শিক্ষিকার স্বামী এবং সংসার রয়েছে বলে জানা গেছে।

    অভিযুক্ত এস এম মাহাতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের এস এম আকবার হোসেনের ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে মাহাতাব উদ্দিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহাতাব উদ্দিন শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই নারী বিয়ের শর্ত দেন। গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন মাহাতাব উদ্দিন। সেখানে গিয়ে ওই নারী বাড়িতে কাউকে দেখতে পাননি। পরে বিয়ের আশ্বাস দিয়ে মাহাতাব উদ্দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরের দিন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সময় মাহাতাব উদ্দিন ওই নারীর বাবার বাড়িতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

    সর্বশেষ গত ২ অক্টোবর ওই নারী বিয়ের বিষয় চূড়ান্ত করতে চাইলে মাহাতাব উদ্দিন তাদের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী আদালতে গিয়ে মামলা করেন।

    অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বক্তব্য নিতে তার মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি মাহাতাব নই। তিনি ফোন রেখে বাইরে গেছেন।’

    গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ইউরোপীয় কূটনৈতিক মোড়: পুতিনের সাথে ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ নেতাদের সরাসরি ফোনালাপ

    ইউরোপীয় কূটনৈতিক মোড়: পুতিনের সাথে ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ নেতাদের সরাসরি ফোনালাপ

    ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে এবার ঐতিহ্যগত অবস্থানের বাইরে গিয়ে রাশিয়ার সঙ্গে সরাসরি কূটনীতির পথে হাঁটল ইউরোপের কিছু দেশ। এর অংশ হিসেবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে অংশ নিয়েছেন। এই ফোনালাপে তারা ইউক্রেনে অবিলম্বে আগ্রাসন বন্ধ করে একটি স্থায়ী ও বাস্তবসম্মত শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান।

    শুরু থেকেই ইউক্রেনকে সর্বাত্মক সামরিক সহায়তা দিয়ে আসা নর্ডিক দেশ দুটির এই উদ্যোগ ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানিয়েছেন, রাশিয়ার সরাসরি প্রতিবেশী হওয়ায় এই যুদ্ধের ভয়াবহ পরিণতি তাদের এবং সমগ্র ইউরোপের নিরাপত্তার ওপর গভীর প্রভাব ফেলছে। তাই যুদ্ধ থামাতে সরাসরি আলোচনার বিকল্প নেই। অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর সতর্ক করে বলেন যে, এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হচ্ছে, তার মাশুল দিতে হবে বহু প্রজন্মকে।

    ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে পুতিন দুই নেতাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, রাশিয়ার জাতীয় নিরাপত্তা এবং যৌক্তিক স্বার্থ শতভাগ নিশ্চিত করা হলেই কেবল একটি দীর্ঘস্থায়ী শান্তিচুক্তি সম্ভব।

    রুশ নেতার সঙ্গে কথা বলার পরপরই ফিনল্যান্ড ও নরওয়ের দুই শীর্ষ নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে যুক্ত হন। এই কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলেনস্কি মন্তব্য করেন যে, রাশিয়ার উচিত ইউক্রেনের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে হামলা বন্ধ করে যুদ্ধ দীর্ঘায়িত করার পথ পরিহার করা।

    জানা গেছে, অসলোতে ইউরোপীয় প্রতিনিধি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতাতেই এই ফোনালাপের আয়োজন করা হয়। আসছে মাসে আবুধাবিতে পরবর্তী দফার শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখানে রুশ প্রতিনিধিদলের সরাসরি অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাসেলসও ইঙ্গিত দিয়েছে যে, ইউরোপীয় নেতারা এখন রুশ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।

    তবে এই উদ্যোগের ফলে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেই কিছুটা মতভেদ ও বিতর্ক তৈরি হয়েছে। ফিনল্যান্ড ও নরওয়ে পরিষ্কার করেছে যে, তারা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নয়, বরং নিজ নিজ দেশের জাতীয় স্বার্থে এই আলোচনা চালিয়েছে। এদিকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এই একক উদ্যোগের সমালোচনা করে বলেছেন, সংকটময় এই সময়ে ইউরোপীয় দেশগুলোর আলাদা পথ না বেছে বরং ঐক্যবদ্ধ থাকাটাই সবচেয়ে বেশি জরুরি ছিল।

  • সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ২৯ এপ্রিল

    সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ২৯ এপ্রিল

    সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন হাইকোর্ট। আগামী বছরের ২৯ এপ্রিলের মধ্যে উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে এই প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ওই দিন মামলার নথিপত্রসহ টাস্কফোর্সের প্রধান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে।

    শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাগর-রুনি পরিবারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

    আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, মঙ্গলবারের আদালতে টাস্কফোর্সের ২৭ পৃষ্ঠার একটি অগ্রগতি প্রতিবেদন পেশ করা হয়। তবে ২০১২ সালে ঘটনার সময় দায়িত্বে থাকা তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে সে সময় কী কী আলামত সংগ্রহ করা হয়েছিল, তা সঠিকভাবে যাচাই করা বেশ কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো তথ্য গোপন বা কাউকে রক্ষা করতে চায় না; বরং সুষ্ঠু তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা ও দোষীদের মুখোশ উন্মোচন করা সরকারের মূল লক্ষ্য।

    উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তখন সাগর মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। প্রথমে থানা পুলিশ ও পরে ডিবি পুলিশ তদন্ত করলেও ব্যর্থতার পর মামলাটি র‍্যাবের হাতে ন্যস্ত হয়। দীর্ঘ ১২ বছর ৬ মাস ১৫ দিন র‍্যাব মামলাটি তদন্ত করার পর তা উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হয়।

  • রেকর্ড ভাঙা মৃত্যুর দিনে ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল

    রেকর্ড ভাঙা মৃত্যুর দিনে ডেঙ্গুতে আরও ১১ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজার ছাড়াল

    চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন রোগী।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। এর আগে চলতি বছর ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জন করে মারা যাওয়ার রেকর্ড ছিল, যা গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেল।

    মোট আক্রান্ত: ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন (জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত)।

    মোট সুস্থ হওয়া রোগী: ১ লাখ ২১ হাজার ৪২২ জন।

    মোট মৃত্যু: বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।

    মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান:
    সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সাম্প্রতিক মাসগুলোতে। এর মধ্যে—

    অক্টোবর: ১৫৫ জন (চলতি মাসে সর্বোচ্চ)

    সেপ্টেম্বর: ১৪৮ জন

    আগস্ট: ৪৩ জন

    জুলাই: ৩৬ জন

    জুন: ১৩ জন

    মে: ১ জন

    জানুয়ারি ও ফেব্রুয়ারি: ২ জন করে মোট ৪ জন।

    বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়াতে হবে।

  • দেশত্যাগের নোটিশে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান

    দেশত্যাগের নোটিশে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান

    ভারতের রাজনৈতিক প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে মার্কিন নাগরিকত্বধারী বলিউড অভিনেতা ইমরান খানকে দেওয়া ‘ভারত ছাড়ো’র নির্দেশনার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। আগামী ২ নভেম্বর পরবর্তী শুনানির দিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগমূলক বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না বলে আদালতকে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় সরকার।

    এর আগে গত ১০ অক্টোবর দিল্লির একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ফরেনার্স আঞ্চলিক রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছিল। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হলেও, অভিনেতা ইমরান খান দাবি করেন যে তিনি ওই বিক্ষোভের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। এফআরআরও-এর এই নির্দেশকে ‘বেআইনি ও স্বেচ্ছাচারী’ উল্লেখ করে বোম্বে হাইকোর্টে রিট করেন তিনি।

    আদালতের এই অন্তর্বর্তী আদেশের ফলে আপাতত বড় ধরনের আইনি জটিলতা ও দেশত্যাগের শঙ্কা থেকে স্বস্তি পেলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর।