Dhaka ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘বিএনপি যা বলে, তা অক্ষরে অক্ষরে পালন করে’: নরসিংদীতে খায়রুল কবির খোকন দিনাজপুরে ‘বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জাপানে যান্ত্রিক ত্রুটিতে আটকে আছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট, লাউঞ্জে অপেক্ষায় প্রতিনিধিদল ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান: ঘুসের টাকাসহ ওমেদার আটক, জরিমানা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু চসিকের অভিযানে জিইসি মোড়ে উচ্ছেদ: ফ্লাইওভারের নিচে দোকান বসানোয় আটক ২ মীরসরাইয়ে ভুয়া প্রকল্পের বিল তুলে ১ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: ড. খন্দকার মারুফ অভিনেতা শিবা শানু পেলেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্ব কাতারের অর্থ নেওয়ার অভিযোগ: আরব নেতাদের গ্রেফতারে বেন-গভিরের নির্দেশ দাবির পর নতুন বিতর্ক

মুকসুদপুরে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সাবেক সহকারী শিক্ষিকাকে (৩৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ অক্টোবর গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে ২০ অক্টোবর গোপালগঞ্জ সদর থানা পুলিশ মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছে।

মামলার বাদী ওই নারী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। তিনি প্রায় ৫ মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন। কি কারণে চাকরি ছেড়েছেন তা জানা যায়নি। ওই শিক্ষিকার স্বামী এবং সংসার রয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত এস এম মাহাতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের এস এম আকবার হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফেসবুকে মাহাতাব উদ্দিনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহাতাব উদ্দিন শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই নারী বিয়ের শর্ত দেন। গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন মাহাতাব উদ্দিন। সেখানে গিয়ে ওই নারী বাড়িতে কাউকে দেখতে পাননি। পরে বিয়ের আশ্বাস দিয়ে মাহাতাব উদ্দিন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরের দিন তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সময় মাহাতাব উদ্দিন ওই নারীর বাবার বাড়িতে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

সর্বশেষ গত ২ অক্টোবর ওই নারী বিয়ের বিষয় চূড়ান্ত করতে চাইলে মাহাতাব উদ্দিন তাদের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতির কথা অস্বীকার করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী আদালতে গিয়ে মামলা করেন।

অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বক্তব্য নিতে তার মোবাইলে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমি মাহাতাব নই। তিনি ফোন রেখে বাইরে গেছেন।’

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

‘বিএনপি যা বলে, তা অক্ষরে অক্ষরে পালন করে’: নরসিংদীতে খায়রুল কবির খোকন