Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ময়মনসিংহের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদের বদলি ও ভিজিটিং কার্ড বিতর্ক: নেত্রকোনায় নতুন কর্মস্থল নিয়ে স্থানীয়দের উদ্বেগ অপূর্ণ সেঞ্চুরির আক্ষেপ, তবুও সাদমানের দৃঢ়তায় প্রথম দিন নিজেদের করে নিল বাংলাদেশ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে নতুন সামরিক অভিযানের শঙ্কা, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন বার্সেলোনাকে জরিমানা ও হুলিয়ান আলভারেজের বর্তমান পরিস্থিতি কুচক্রী মহলে অপপ্রচারে বিধ্বস্ত প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বিতর্কের আবর্তে তানজিন তিশা: নতুন মামলা ও সোলজার সিনেমার অনিশ্চয়তা স্পেনের তোলেদোয় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৪৬, উদ্ধারকাজ চলছে সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং আর নেই সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২২

শাহরাস্তিতে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. জিহাদুল ইসলাম নোমান।

চাঁদপুরের শাহরাস্তির সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি চিকিৎসক ডা. জিহাদুল ইসলাম নোমান।

​তিনি প্রতি মঙ্গলবার শাহরাস্তির বেরনাইয়া উত্তর বাজারে অবস্থিত ‘বেরনাইয়া শাহ্ শরীফ হাসপাতালে’ চেম্বারে উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে জ্বর, ডেঙ্গু, ডায়াবেটিস, শিশুদের বিভিন্ন ব্যাধি, নাক-কান-গলা, চর্মরোগসহ সাধারণ ও জটিল স্বাস্থ্য সমস্যার আধুনিক চিকিৎসা ও প্র প্রয়োজনীয় আপডেট তথ্য দেওয়া হচ্ছে।

​সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে ডা. জিহাদুল ইসলাম নোমান বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি হাফেজ, এতিম এবং এলাকার গরিব-অসহায় রোগীদের জন্য চিকিৎসাসেবায় বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছেন।

​উল্লেখ্য, ডা. জিহাদুল ইসলাম নোমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ছিখটিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নিজ এলাকার পাশাপাশি প্রতিবেশী শাহরাস্তি উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতেই তিনি এই নিয়মিত চেম্বার পরিচালনা করছেন। স্থানীয় সচেতন মহল ও সুবিধাবঞ্চিত রোগীরা তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ময়মনসিংহের সাবেক সাব-রেজিস্ট্রার জাহিদের বদলি ও ভিজিটিং কার্ড বিতর্ক: নেত্রকোনায় নতুন কর্মস্থল নিয়ে স্থানীয়দের উদ্বেগ