Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ঘটনায় নবজাতক উদ্ধার এবং পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার

ভিকটিম খাদিজা আক্তার (২১) এবং প্রধান অভিযুক্ত আবির হোসেন (১৯) চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত ইউনিয়নের কালকট গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা। ভিকটিমের সাথে প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্ত আবির হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এর ফলে খাদিজা আক্তার গর্ভবতী হয়ে পড়ে।

পরবর্তীতে ভিকটিমের পরিবার বিষয়টি আবিরের পরিবারকে জানালে আবিরের মা জোবেদা আক্তার সানজিদা (৩৫), চাচা নজরুল ইসলাম মনির (৪৮) এবং অত্র গ্রামের মাতব্বর হাজী মোস্তফা মোল্লা পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে চৌদ্দগ্রাম থানার ‘প্রাইম’ নামক একটি প্রাইভেট হাসপাতালে ভিকটিম খাদিজা আক্তার একটি ছেলে সন্তান প্রসব করেন। এরপর নবজাতকের পিতৃপরিচয় গোপনের হীন উদ্দেশ্যে অভিযুক্ত ৪ জনের প্ররোচনায় অসৎ উপায়ে স্বপ্না বেগম (৪৮), কাজী বাছির, মো: নাজিম উদ্দীন এবং রিপন এর যোগসাজশে সদ্যজাত শিশুটিকে একশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে ১,৫০,০০০/- টাকার বিনিময়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়।

ঘটনাটি কুমিল্লা জেলার পুলিশ সুপারের দৃষ্টিগোচরে আসে। পুলিশ সুপারের তাৎক্ষণিক ও কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও চৌদ্দগ্রাম থানার পুলিশ দ্রুত অভিযানে নামে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে অপহৃত নবজাতকটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পাশাপাশি হীন অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ত জোবেদা আক্তার সানজিদা (৩৫), নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম (৪২), রিপন (৩৮) আসামিগণকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সেই সাথে চুক্তিপত্রটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০১২ এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো