Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

কুমিল্লার বরুড়ায় গভীর রাতে আগুনে পুড়ল কসাইয়ের বসতঘর, প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:১৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার

কুমিল্লার বরুড়া উপজেলায় গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে আব্দুল হান্নান কসাই নামের এক ব্যক্তির একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ও কিছু হাঁস-মুরগি পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে তাদের আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার ১৪ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার সময় সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে তাঁদের দুই কক্ষবিশিষ্ট একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এছাড়া তীব্র গরমে ও তাপে পাশের আরেকটি ঘরের এক কোণাও ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগীর ছেলে সাব্বির অভিযোগ করে জানান, প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। তাঁদের ধারণা, সেই বিরোধের জেরে রাতের আঁধারে কেউ পরিকল্পিতভাবে তাঁদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবারটি। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের কোনো প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেননি।

হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে সহায়-সম্পদ হারিয়ে দিশেহারা পরিবারটি বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো