Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

কুমিল্লার বরুড়ায় বাঁশঝাড় থেকে প্রবীণ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৭ বার

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকা থেকে মোবারক হোসেন (বৃদ্ধ) নামের এক স্থানীয় দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (আজ) সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেটের পাশের একটি বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া সদর বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। স্থানীয় বাজারে বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। হঠাৎ তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা ওই বাঁশবাগানে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি ছুরি ও একটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে। তবে এই আলামতগুলোর সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের পর জানা যাবে।

এদিকে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে প্রবীণ এই দর্জির সম্পর্কের কিছু অবনতি হয়েছিল। তবে এই পারিবারিক বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো