Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬ বার

বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়ানোর জন্য সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুধবার বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো জিগফ্রিড রেঙ্গলি সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে কর্মরত সুইস প্রতিষ্ঠানগুলোর ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এখন আর সাহায্য নয়, বরং বড় পরিসরে বৈদেশিক বিনিয়োগ চায়। দেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে তিনি উল্লেখ করেন, সুইজারল্যান্ড বিনিয়োগ বাড়ালে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও বেগবান হবে।

বৈঠকে দুই দেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গও গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের স্থানীয় সরকার ব্যবস্থার প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে সুইজারল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী ঢাকা। এ বিষয়ে সুইস রাষ্ট্রদূতের কাছ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।

এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রম আরও গতিশীল করতে সুইজারল্যান্ডের অব্যাহত সহযোগিতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুসম্পর্ক আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি শিক্ষা, শিক্ষা-গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের উপ-মিশন প্রধান দিপাক এলমার উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো