Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রুমন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জুন রোববার রাতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ত্রিমোহনী রেলস্টেশন সংলগ্ন পেয়ারাপুর গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন, ১৮, নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত, ২০, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রুমন পেয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে ও গাইবান্ধা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে নিহতদের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রাত সাড়ে ৯টার দিকে দুই পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে রাকিব ধারালো ছুরি দিয়ে প্রথমে রুহিতকে এবং পরে তাকে বাঁচাতে এগিয়ে আসা ছোট ভাই রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “রুমন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের গাইবান্ধায় এনে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”

উল্লেখ্য, এ হত্যাকাণ্ডের পর নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত রাকিবের বাড়িতে ভাঙচুর এবং গাইবান্ধা-সাঘাটা সড়কে যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

গাইবান্ধার রুমন হত্যা মামলার প্রধান দুই আসামি গাজীপুর থেকে গ্রেফতার

আপডেট টাইম : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬