Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় আজ বৃহস্পতিবার
(২ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।
পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

আপডেট টাইম : ১২:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬