Dhaka ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী

তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি রানী। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কলির বাবা মারা যান। তবে ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল সঙ্গী করে পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী।

জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বৃহস্পতিবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বসে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কলি। এর আগে পা দিয়ে লিখে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু পড়ালেখাই নয়, গানেও রয়েছে তাঁর অসাধারণ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। কাউনিয়া উপজেলার গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি।

কলির মা রুপালি রানী জানান, তাঁর মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ, শিক্ষকদের অনুপ্রেরণা, আর নিজের অদম্য ইচ্ছাশক্তি পুঁজি করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে কলি। কলি রানী জানান, তিনি লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রসচিব রফিকুল ইসলাম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কলি রানীর ইচ্ছায় সবার সঙ্গে বসে সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী

আপডেট টাইম : ১১:৩৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬