বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বন আইন ও নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন (৪০) গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাছির হোসেন (৪০) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
র্যাব-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি নাছির হোসেন ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply