চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তি হলেন মো. কুতুব (৪৫)। তিনি মৃত মঞ্জুর আলীর ছেলে এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলবাগান হাড্ডিপট্টি গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামীর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *