জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৫ আগস্ট ২০২৪ থেকে ২০২৬ গণতান্ত্রিক উত্তরণের এই যাত্রা যেন একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে ওঠে।
বুধবার (৫ আগষ্ট) সকালে বিজয় মিছিল শেষে আলোচনা সভায় সরিষাবাড়ী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফরিদুল কবির তালুকদার (শামীম) তাঁর বক্তব্যে বলেন, জুলাইয়ের গণআন্দোলনের চেতনা তখনই সত্যিকার অর্থে সার্থক হবে, যখন দেশে হিংসা-বিদ্বেষ, হানাহানি, দুর্নীতি ও অন্যায়ের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার, জবাবদিহিতা, সম্প্রীতি ও আইনের শাসন।
তিনি সকলকে দল-মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন, গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণ এবং মানুষের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানান।
আসুন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই। দেশের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের কল্যাণই হোক আমাদের সর্বোচ্চ অঙ্গীকার।
বাংলাদেশ এগিয়ে যাক ঐক্যের শক্তিতে, সমৃদ্ধির পথে।

Leave a Reply