ডিএমপির টানা অভিযানে একদিনেই ৪৮ জন গ্রেপ্তার হয়েছেন রাজধানীতে। সোমবার ডিএমপির তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে ৫৫টি মামলা হয়েছে।
সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর এলাকা থেকে ১৫৩ জন। এরপর মতিঝিল ৬১ ও তেজগাঁও ৫৯ জন।
অভিযানে বড় ধরনের মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৬ হাজার ২২২টি ইয়াবা, ১১ কেজি গাঁজা এবং ২টি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড গুলি।
এছাড়া পুলিশ ১৯টি মোবাইল, ২৮টি সিম, ২টি ওয়াকিটকি ও নগদ টাকাও জব্দ করে। একটি মানব পাচারের শিকার ব্যক্তিকেও উদ্ধার করা হয়।ডিএমপি বলছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply