গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়া: জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।

ঘটনার পর দায়িত্বরত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত পুলিশ, মাদ্রাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে

জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উচ্চ শব্দের কারণে বিপরীত পাশে অবস্থিত ‘দারুল আরকাম মাদ্রাসা’র শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অনুষ্ঠানস্থলে গিয়ে শব্দের মাত্রা কমানোর অনুরোধ জানালে প্রথমে সাউন্ড কমানো হয়, তবে কিছুক্ষণ পর আবার বিকট শব্দে গান বাজতে থাকে।

শিক্ষার্থীরা পুনরায় গিয়ে প্রতিবাদ জানালে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডা তৈরি হয়।

ভাঙচুর ও সংঘর্ষ একপর্যায়ে খবর পেয়ে আরও অনেক শিক্ষার্থী পুলিশ লাইন্সে ঢুকে পড়ে এবং অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

কওমি ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি ঘটনার প্রতিবাদে মঙ্গলবার গভীর রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদ জেলা শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

  • ভবিষ্যতে পুলিশ লাইন্সে উচ্চ শব্দে কোনো কনসার্ট বা অন্যের ব্যাঘাত ঘটে এমন অনুষ্ঠান আয়োজন না করা।

  • সিসিটিভি ফুটেজ দেখে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বরখাস্ত ও শাস্তি প্রদান।

  • আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *