গুরুতর অসুস্থ ফটোসাংবাদিক আরিফুল ইসলাম, জরুরি চিকিৎসার জন্য সহায়তার আকুতি

জটিল ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দৈনিক সংগ্রামের ফটোসাংবাদিক আরিফুল ইসলাম। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সক্রিয় সদস্য। বর্তমানে তিনি রাজধানীর শান্তিনগরের অরোরা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকেরা জানিয়েছেন, জীবন বাঁচাতে সোমবার (২৪ আগস্ট) জরুরি ভিত্তিতে তার মাথায় অস্ত্রোপচার করা প্রয়োজন।

দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে ফটোসাংবাদিকতা করে আসা আরিফুল ইসলামের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায়, আরিফুল ইসলামের জীবন রক্ষায় এবং জরুরি চিকিৎসার ব্যয় মেটাতে সাংবাদিক সমাজসহ দেশ-বিদেশের সহৃদয়, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংস্থাগুলোর প্রতি দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *