বর্তমান যুগে স্মার্টফোন, ট্যাব ও টেলিভিশন শিশুদের দৈনন্দিন জীবনচর্চার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শেখার মাধ্যম হিসেবে স্ক্রিন ইতিবাচক হলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার শিশুর মানসিক বিকাশ, মনোযোগের সীমা ও সামাজিক দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। ছোটবেলা থেকেই কয়েকটি সহজ কৌশলে শিশুর স্ক্রিন দেখার অভ্যাস নিয়ন্ত্রণে আনা সম্ভব।
নির্দিষ্ট সময়সূচি ও সীমা নির্ধারণ পড়াশোনা, খাওয়া এবং ঘুমাবার সময় স্ক্রিন পুরোপুরি বন্ধ রাখার নিয়ম করুন। শিশুর জন্য দৈনিক স্ক্রিন ব্যবহারের একটি নির্দিষ্ট সময় (যেমন: ১ ঘণ্টা) বেঁধে দিন। তবে নিয়মগুলো যেন কঠোর শাসনের মতো না শুনিয়ে সহজ ও সুনির্দিষ্ট হয়, সেদিকে খেয়াল রাখুন।
সময় শেষ হওয়ার আগেই সতর্ক করুন শিশুর হাত থেকে হঠাৎ করে ডিভাইস কেড়ে নিলে তারা জেদি বা খিটখিটে হয়ে উঠতে পারে। তাই স্ক্রিন বন্ধ করার অন্তত ৫ বা ১০ মিনিট আগে তাকে মনে করিয়ে দিন যে সময় শেষ হয়ে আসছে। এতে শিশু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়।
উপযুক্ত বিকল্প ও গঠনমূলক কাজে এনগেজ করা শুধু ডিভাইস কেড়ে নিলেই চলবেনা, শিশুর জন্য আকর্ষণীয় বিকল্প কাজের সুযোগ তৈরি করতে হবে। ছবি আঁকা, বোর্ডের খেলা (যেমন: ক্যারম, দাবা), গল্প পড়া কিংবা ঘরের ছোটখাটো কাজ ও বাগান তৈরি করার কাজে তাদের যুক্ত করুন।
একঘেয়েমি সহ্য করার মানসিকতা তৈরি শিশু কিছুটা একা বা বিরক্ত হলেই তার হাতে ফোন তুলে দেওয়া অনুচিত। মাঝে মাঝে একঘেয়েমি বা অলস সময় কাটানো শিশুর নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। তাদের নিজের মতো করে খেলতে বা সময় কাটাতে দিন।
পারিবারিক ‘স্ক্রিন-ফ্রি’ সময় চালু করা শিশুরা অনুকরণপ্রিয়। অভিভাবকরা নিজেরা সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকলে শিশুকে ডিজিটাল মুক্ত রাখা অসম্ভব। তাই দিনে অন্তত ১-২ ঘণ্টা পরিবারে ‘নো-স্ক্রিন টাইম’ বজায় রাখুন এবং সবাই মিলে খোলামেলা আড্ডা দিন।
শিশুর স্ক্রিন ব্যবহার পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়, তবে সঠিক গাইডলাইনের মাধ্যমে তা সুনিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর সীমায় রাখা সম্ভব।

Leave a Reply