জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাবেক ক্ষমতাসীন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ৭ নেতার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ শুনানি চলাকালে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্যান্য আইনজীবীরা।
মামলাটির অন্যান্য পলাতক আসামিরা হলেন:
-
আ ফ ম বাহাউদ্দিন নাছিম — যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ
-
মোহাম্মদ আলী আরাফাত — সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
-
শেখ ফজলে শামস পরশ — সভাপতি, বাংলাদেশ যুবলীগ
-
মাইনুল হোসেন খান নিখিল — সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুবলীগ
-
সাদ্দাম হোসেন — সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ
-
ওয়ালি আসিফ ইনান — সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার সাত অভিযুক্তই বর্তমানে আত্মগোপনে বা পলাতক রয়েছেন।

Leave a Reply