চট্টগ্রামের কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত।

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ফেনী) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফরহাম মাহমুদ।

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেছিলেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *