দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ২০ নভেম্বর

প্রকাশিত হলো ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা–২০২৬’-এর চূড়ান্ত ফলাফল। আজ শনিবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

আগামী ২০ নভেম্বর বেলা তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রাঙ্কনে ৮৫০ জন এবং রচনায় ৩০০ জন প্রতিযোগী অংশ নেন। চিত্রাঙ্কন ও রচনা—উভয় বিষয়ে তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চূড়ান্ত বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্টজনেরা। এর মধ্যে রচনা প্রতিযোগিতায় বিচারক ছিলেন আনু মুহাম্মদ ও রফিউর রাব্বি। অন্যদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।

প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীদের ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ ক্রেস্ট, বই ও সনদ এবং সেরা দশে থাকা প্রতিযোগীদের ক্রেস্ট, বই ও সনদ দেওয়া হবে। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি সুশোভিত স্মারক ‘ত্বকী’।

১. রচনা প্রতিযোগিতা
‘ক’ বিভাগ (বিষয়: আমার স্কুল):

প্রথম: তাহমিদ আনান জারিফ (বগুড়া)

দ্বিতীয়: অমিয় চক্রবর্তী (নারায়ণগঞ্জ)

তৃতীয়: পার্বণ সাহা (ঢাকা)

সেরা দশে আরও রয়েছেন: নামিরাহ নূর (ঢাকা), তাযকিয়া তায়্যেবা জ্বীম (যশোর), মো. আহসান হাবীব নূর (বগুড়া), জাহান জাইমা (ঝিনাইদহ), সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), নূর আলী ইয়ামিন (নারায়ণগঞ্জ) ও শুভজিত বিশ্বাস (নারায়ণগঞ্জ)।

‘খ’ বিভাগ (বিষয়: শিশু নির্যাতন চাই না):

প্রথম: নাফিম হায়াত (বগুড়া)

দ্বিতীয়: মুহিব ই যাহরা ফিজা (ঢাকা)

তৃতীয়: আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর)

সেরা দশে আরও রয়েছেন: নুসাইবা জাহান জ্যোতি (নারায়ণগঞ্জ), ফামিন ইসলাম সুন্নাত (নারায়ণগঞ্জ), ঐশী সিংহ (নারায়ণগঞ্জ), দিশা রানী বসাক (বগুড়া), তাসফিক আহমেদ (বগুড়া), শেখ রাইছা (ময়মনসিংহ) ও মো. তাওহীদুল ইসলাম (ঢাকা)।

‘গ’ বিভাগ (বিষয়: ত্বকীকে নিয়ে রচনা):

প্রথম: অশেষ লস্কর (যশোর)

দ্বিতীয়: নুসাইবা বিনতে সাহেদ (ঢাকা)

তৃতীয়: আমানুর রহমান (নারায়ণগঞ্জ)

সেরা দশে আরও রয়েছেন: রামিছা আক্তার মীম (ময়মনসিংহ), মো. নাজমুল হাসান খান (জামালপুর), নির্ভীক পাল চৌধুরী (যশোর), ফারহানা আক্তার এ্যানি (খুলনা), ফারবিন ফাইজা (ঝিনাইদহ), মো. নাফিস ইশতিয়াক (ঢাকা) ও অলি ত্রিপুরা (নারায়ণগঞ্জ)।

২. চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘ক’ বিভাগ:

প্রথম: শ্রেয়সী সরকার (বগুড়া)

দ্বিতীয়: আনহিতা রেদোয়ান আভা (ঢাকা)

তৃতীয়: শরিকাতুল জান্নাত সোফী (বগুড়া)

সেরা দশে আরও রয়েছেন: রাভিভ মুহাম্মদ তিহামী (নারায়ণগঞ্জ), আনজারা বিন আরমান (নারায়ণগঞ্জ), মো. সাইফান আরিজ মুস্তাকিম (বগুড়া), রৌধিয়া আজাদ (বগুড়া), নুহা তাহযীব (ঢাকা), আঈশা আমাতুল্লাহ (ঢাকা) ও রাইনা নুরতাজ (ঢাকা)।

‘খ’ বিভাগ:

প্রথম: আরুশি হাসনাত (ঢাকা)

দ্বিতীয়: সেরা তালুকদার (বগুড়া)

তৃতীয়: ইয়াসনা জামান (ঢাকা)

সেরা দশে আরও রয়েছেন: নুজহাত মুমতাহিনা মেহেক (বগুড়া), মো. জারিফ হায়াত (বগুড়া), সুজানা তামরিন রাইয়া (ঢাকা), অভিরূপ চৌধুরী শৌর্য (ঢাকা), মো. সাহল আবদুল্লাহ (ঢাকা), তাসফিয়া মহিব সামিরা (ঢাকা) ও মাহমুদুল হাসান মিশকাত (নারায়ণগঞ্জ)।

‘গ’ বিভাগ:

প্রথম: জয়পাল (জয়পুরহাট)

দ্বিতীয়: দিশা রানী বসাক (বগুড়া)

তৃতীয়: মো. আমিনুল মোমিনিন স্বচ্ছ (বগুড়া)

সেরা দশে আরও রয়েছেন: সৌভিক সাহা (নারায়ণগঞ্জ), রুহাম্মীন আমরিন রুহানী (নারায়ণগঞ্জ), আলী আহম্মেদ সাইফ (বগুড়া), মৌমিতা ভৌমিক (বগুড়া), ঈশান সাহা (বগুড়া), স্নেহামনি (বগুড়া) ও আরাফাত ইসলাম (ঢাকা)।

প্রেক্ষাপট:
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর স্মৃতি ও আদর্শকে ধরে রাখতে প্রতিবছর নিয়মিতভাবে এই চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *