শাহজালালের মাজারের দানবাক্সে শেখ হাসিনার জন্মদিনের চিঠি ও দোয়া!

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনার সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে লেখা একটি বিশেষ চিঠি পাওয়া গেছে।

শনিবার (২৪ অক্টোবর) মাজারের দানবাক্সগুলো খোলার পর টাকা গণনার সময় টাকার স্তূপের ভেতর থেকে চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠিতে লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না লিখেছেন, ‘বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহপাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’ চিঠির তারিখ দেওয়া ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬, যেদিন সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন ছিল।

এর আগে শনিবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাজার পরিচালনা কমিটি ও ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও দুটি দানবাক্স খোলা হয়। গত ১৯ সেপ্টেম্বর চতুর্থবারের মতো বাক্সগুলো খোলার প্রায় ৩৫ দিন পর পঞ্চমবারের মতো এগুলো খোলা হলো।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত আর্থিক স্বচ্ছতা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নিয়মিত দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *