সন্তানদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন পরীমনি, শুরুটা হলো ঘরোয়া আবহে

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন আজ শনিবার (২৪ অক্টোবর)। প্রতিবার জমকালো আয়োজনে জন্মদিন পালন করে আলোচনার জন্ম দিলেও, এবার তার জন্মদিনের সূচনা হয়েছে সম্পূর্ণ ঘরোয়া ও আবেগময় পরিবেশে। বিশেষ এই দিনটি তিনি উৎযর্গ করেছেন তার দুই সন্তানকে ঘিরেই।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জন্মদিনের প্রথম প্রহর উদযাপনের মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, লাল রঙের একটি গাউন পরে হাসিমুখে জন্মদিনের কেক কাটছেন পরীমনি। এ সময় তার পাশে উপস্থিত ছিল তার দুই সন্তান— ছেলে পুণ্য ও কন্যা প্রিয়ম। কেক কাটার ওই আনন্দঘন মুহূর্তে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে দুই সন্তানই তাকে আদরে ও চুম্বনে ভরিয়ে দেয়।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন— ‘হ্যাপি বার্থডে টু মি!’, সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে নিজের পুরো পৃথিবীটা সন্তানদের ঘিরেই সাজিয়েছেন এই তারকা। ভিডিওটি প্রকাশের পর থেকেই কমেন্টবক্সে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *