সৌদি আরবের কৌশলগত গুরুত্বপূর্ণ তায়েফ এবং ইয়ানবু শহর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সময়মতো পদক্ষেপ নিয়ে আকাশে থাকা অবস্থাতেই ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত ও ধ্বংস করার দাবি জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এই তথ্য নিশ্চিত করেন।
সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুতিদের চলমান হামলার প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনার সৃষ্টি হলো। এর আগে মক্কাসহ দেশটির চার প্রধান শহরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহাল করতে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরও এক বছর আগে, ২০১৪ সাল থেকে দেশটির রাজধানী সানা এবং এর আশপাশের বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে হুতিরা।

Leave a Reply