সাজেকে সড়ক অবরোধ নিরসনে আলোচনার উদ্যোগ, কারবারি অ্যাসোসিয়েশনকে জবাবদিহির আওতায় আনার দাবি

খাগড়াছড়ির সাজেকে চলমান সড়ক অবরোধ ও সৃষ্ট সংকট নিরসনে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে এই সভা হয়। পরে রাতে সেনা রিজিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিভিন্ন সিদ্ধান্ত ও আলোচনার কথা জানানো হয়।

সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ওই সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, টানা সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক এবং ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই দীর্ঘমেয়াদি অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে ক্ষোভ বাড়ছে, যা পরবর্তীতে বড় ধরনের সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

এছাড়া, সড়ক অবরোধের পেছনে ‘কারবারি অ্যাসোসিয়েশন’-এর ভূমিকা নিয়েও তীব্র আলোচনা হয়েছে। অবরোধের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা এবং আন্দোলনকারীদের কার্যক্রমে প্রকাশ্য মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটিকে দ্রুত জবাবদিহির আওতায় আনার প্রস্তাব তোলা হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—

স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা চালিয়ে যাওয়া।

জনদুর্ভোগ কমাতে এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও তৎপর থাকার নির্দেশ দেওয়া।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *