Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে বরযাত্রীদের ওপর হামলা স্ত্রীসহ এসএসএফের সাবেক মহাপরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা ১৩৪ কোটির পোল্ট্রি গবেষণা প্রকল্প: গবেষণার চেয়ে ভবন-সরঞ্জামে জোর, পিডির বিরুদ্ধে স্ত্রীর ফেলোশিপ বাগানোর চাঞ্চল্যকর অভিযোগ ন্যাশনাল সার্ভিসের ২৯২ কোটির অনিয়ম ও ১৭৪ পাতার তদন্ত ফাইল গায়েব: ওএসডি হলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম রায়পুরে পাউবোর জমি থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে! বদলির আদেশের ২৪ ঘণ্টার মধ্যেই ‘ম্যাজিক’: সীতাকুণ্ডে মোস্ট ওয়ান্টেড ইয়াসিনের ৬৫ দলিল রেজিস্ট্রি! চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪: নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ও এনডিইকে ঘিরে প্রায় ৫০ কোটি টাকার ঘুষ ও অনিয়মের অভিযোগের গুঞ্জন ইগো বা ব্যক্তিগত ক্ষোভের বলি সাধারণ মানুষ: চট্টগ্রামে পিডিবির খামখেয়ালিতে সাড়ে ৩ ঘণ্টা অচল ছিল বিআরটিএ কার্যালয় গভীর রাতে বাড্ডা থানায় এসআই হানিফের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, ডিএমপি কমিশনারের কাছে বিচার চেয়ে ভুক্তভোগীর আবেদন

পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ

পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় তিনজন খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে জানান, বড়গ্রাম মোড় থেকে গড়াকান্দর অভিমুখী পাকা সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশ নিজ হেফাজতে নেয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তারা নিজ হাতে পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে মাদকের ট্যাবলেট বের করে দেন। জব্দ করা ৩২ পিস ট্যাপেন্টাডল (১০০ মি.গ্রা.) ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ১. মো. ইউসুফ আলী (৩৮) ২. মো. ইমরান নাজিম (২৩) ৩. মো. ফারুক হোসেন (২৬)

আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ট্রেড ইউনিয়নের মাধ্যমে অসহায় শ্রমিকদের আর্থিক ও সামাজিক কাজে আমাদেরকে নিয়োজিত হতে হবে – মাওলানা বোরহান উদ্দিন