ভেঙে পড়া শিক্ষা খাত ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

গত দেড় দশকে ক্ষতিগ্রস্ত দেশের শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নতুন করে পুনর্গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের (AIUB) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতির কাছে প্রতিষ্ঠানের শিক্ষা-গবেষণার সার্বিক অগ্রগতি ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রয়োজন ও সমস্যার কথা জানালে রাষ্ট্রপতি তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য (চ্যান্সেলর) হিসেবে যোগ দেওয়ার জন্য উপাচার্য আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি তা সাদরে গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *