সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, প্রধান অতিথি এমপি শামীম

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

‘সমবায়ে সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখিত কর্মসূচির মধ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধিই দিবসটি উদযাপনের অন্যতম লক্ষ্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *